রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজশাহী জেলা তাবলিগ ইজতেমার কাজের উদ্বোধন করলেন”রাসিক মেয়র

Reporter Name / ৫৩৫ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ন

সাঈদুর রহমান সাঈদঃ
রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা শুরু হতে যাচ্ছে আগামী ২ মার্চ। তিন দিনব্যাপী এই জেলা তাবলিগ ইজতেমা
চলবে ৪ মার্চ পর্যন্ত। সোমবার দুপুরে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা
তাবলিগ ইজতেমার কার্যক্রম উদ্বোধন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি
কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের এর সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত
অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় বলেন, বাংলাদেশে সকল ধর্মের
মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করেন। মাঝেমাঝে কুচক্রি মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে
অপচেষ্টা চালায়। সেটি আপনাদের সকলের সহযোগিতায় প্রতিরোধ করা সম্ভব হয়।
মেয়র আরো বলেন, রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে সিটি কর্পোরেশন থেকে সার্বিক
সহযোগিতা করা হবে। শান্তির শহর রাজশাহীতে তাবলিগ ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে আশা করি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহীর চীফ
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইকবাল বাহার, রাজশাহী জেলা তাবলিগ জামাতের আমির ডা: আমিনুল
ইসলাম, এফবিসিসিআই এর পরিচালক শামসুজ্জামান আওয়াল, রাজশাহী সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড
কাউন্সিলর নজরুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান,
১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর
তৌহিদুল হক সুমন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin