মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এইচএসসিতে পাসের হার ৮৫.৯৫ শতাংশ

Reporter Name / ২৪০ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:৪৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। আজ বুধবার বেলা সোয়া ১১টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, জিপিএ- ৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। যশোর বোর্ডে পাসের হার ৮৩.৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন।

বরিশাল বোর্ডে পাসের হার ৮৬.৯৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। সিলেট বোর্ডে পাসের ৮১.৪০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৫৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৭৮.৭৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৭৭.০৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। দিনাজপুরে পাসের হার ৭৯ দশমিক ০৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৬ শতাংশ ও কারিগরি বোর্ডে পাসের হার ৯৪. ৪১ শতাংশ।

এর আগে বেলা ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এইচএসসির ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন। যে কেউ রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট ও মোবাইলে এসএমএস করে ফল দেখতে পারবেন। এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন শিক্ষার্থীরা।

২০২২ সালের ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin