বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শপথ নিলেন উপনির্বাচনে বিজয়ী ৬ এমপি

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২৬ অপরাহ্ন

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনে জয়ী হওয়ার পর শপথ নিলেন নবনির্বাচিত ৬ সংসদ সদস্য।বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজকার্যালয়ে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আবদুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র)।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আবদুস সালাম। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin