বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুর শহর রক্ষা  বাধ হুমকির মুখে  

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন

আমাদের কোন দায়িত্ব নেই , দায় দায়িত্ব সব জেলা প্রশাসকের –

নির্বাহী প্রকৌশলী , পানি উন্নয়ন বোর্ড

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের শহর রক্ষা বাধ হুমকির মুখে , যেকোন সময় ফরিদপুর শহর নদীগর্ভে চলে যেতে পারে । শত শত কোটি টাকা খরচ করে ব্লকের মাধ্যমে ফরিদপুরের সিএন্ডবি ঘাট থেকে শুরু করে চরভদ্রাসন উপজেলা , সদরপুর উওপজেলা ও ভাঙ্গা উপজেলার পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধ ব্লক বাধ নির্মাণ করা হয়েছে ।  পদ্মানদী ভাঙ্গন প্রতিরোধ প্রকল্পগুলো বাস্তবাইয়ন করেছেন ফরিদপুরের পানি উন্নয়ন বোর্ড । তার মধ্যে অন্যতম ব্লক বাধ হচ্ছে ফরিদপুর শহর রক্ষা বাধ । সাম্প্রতি মাস ২ ধরে সদর উপজেলার ফরিদপুর শহর সংলগ্ন ডিগ্রীরচর ইউনিয়নের মদনখালী ও ধলার মোড় এলাকা থেকে প্রতি রাতে অন্ধকারে প্রভাবশালী দুই নেতার নাম ব্যবহার করে শের আলী গং , সাঈদ মীর গং , রাজু গং , রুহুল আমিন গং , দুলাল গং , তুষার গং ডিগ্রীরচর ইউনিয়নের শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর শেখ , আরেক শ্রমিক লীগ নেতা সেলিম গংরা যৌথ ভাবে ফরিদপুর শহর রক্ষা বাধ সংলগ্ন এলাকা থেকে ৪ টি গ্রুপে ১২ টি বেকু দিয়ে  শত শত ট্রাক মাটি উত্তোলন করে ১৫/২০ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । ক্ষতি হচ্ছে   উক্ত এলাকাবাসীর এবং শহর রক্ষা বাধ ।
ডিগ্রীরচর এলাকাবাসীরা জানান , উপরোক্ত ব্যক্তিরা প্রভাবশালী ২ নেতার নাম ব্যবহার করে রাতভর মাটি কেটে নিচ্ছে আর ক্ষতি হচ্ছে আমাদের । আমরা রাতে ট্রাকের শব্দে ঘুমাতে পারি না এবং বাড়ি – ঘর বালু কাদায় বিনষ্ট হয়ে যায় ।
মাটি কাটার বিষয়ে শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর শেখ , শের আলী , রুহুল আমিন , তুষার গং ,রাজু গংরা জানান , ডিগ্রীরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিন্টু ফকির ও ইউনিয়ন আঃলীগের সভাপতি আবু ফকিরের নেতৃত্বে আমরা এই মাটি বিক্রী করে ঐ টাকা দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে দিয়ে থাকি । তারা অপর দুই প্রভাবশালী নেতাকে বিভিন্ন প্রকারের সমস্যা হলে তারাই ম্যানেজ করে থাকেন ।
মাটি কাটার বিষয়ে ডিগ্রীরচর ইউনিয়ন চেয়াম্যান মেহেদী হাসান মিন্টু ফকির জানান , আমি এই বিষয়ে কিছুই জানি না , আমার কথা বলে থাকলে তাহা মিথ্যা ।
এ বিষয়ে  ডিগ্রীরচর ইউনিয়নের আঃলীগ সভাপতি আবু ফকির জানান , বিষয়টি আমি খোজ খবর নিয়ে আপনাকে জানাবো ।
ফরিদপুর জেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহ ইশতিয়াক আরিফ জানান , দলের নাম ভাঙিয়ে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই ।  তবে যদি আঃলীগের  কোন নেতা যদি এ মাটি কাটার সাথে জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে ।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা জানান , নদীর মাটি  কে বা কারা কাটলো এ দেখার দায়িত্ব আমার না , এ দায়িত্ব ফরিদপুর জেলা প্রশাসকের । তার সাথে যোগাযোগ করুন ।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান , নদীর মাটি কাটার বিষয়গুলো  ভুমি উন্নয়ন বোর্ড , পানি উন্নয়ন বোর্ড ও নৌ পুলিশ বাহিনীর দেখে রাখার দায়িত্ব । এক প্রশ্নের উত্তরে তিনি আরো জানান , আমার পক্ষে রাতে মাট কাটার সময় মোবাইল কোর্ট পরিচালনা করার সম্ভব নয় , আমি ইতিমধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়েকটি বেকু চেয়ারম্যানের নিকট জব্দ করে  জিম্মা রেখে এসেছি । আমি আবার এ বিষয়টি ক্ষতিয়ে দেখবো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin