শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কিশোরগঞ্জের তাড়াইলে ৪ বছরের শিশু ধর্ষন, ধর্ষক গ্রেফতার।

Reporter Name / ৬৮৭ Time View
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:৩০ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জের তাড়াইলে ০৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আজিম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াইল থানা পুলিশ। অভিযুক্ত আজিম একই এলাকার মৃত আফসর উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টায় জেলার তাড়াইল উপজেলায় ০৪ বছর বয়সী এক শিশুকে তার প্রতিবেশী সম্পর্কে চাচাতো দাদা “আজিম উদ্দিন” ঘর থেকে ডেকে নিয়ে তার বসত বাড়িতে ধর্ষণ করে। পরে এই ঘটনায় শনিবার রাত সাড়ে ১২টায় শিশুটির মা বাদী হয়ে তাড়াইল থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করে। শিশুটির মা থানায় মামলা দায়ের পর তাড়াইল থানার এসআই মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে মাত্র ৩ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তাড়াইল থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান, মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাড়াইল থানা পুলিশ। তিনি আরো জানান গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin