বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চার তরুণীর মারামারির ভিডিও ভাইরাল

Reporter Name / ২১৭ Time View
Update : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:১৫ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় চার তরুণীর মারামারির ভিডিও ছড়িয়ে পড়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি, দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক। এক তরুণী বান্ধবীসহ এবং আরেক তরুণী বোনসহ এসে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে যান।

ভিডিওতে দেখা যায়, বোরকাপরা দুই তরুণী শাড়িপরা দুই তরুণীকে মারধর করছেন; চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করছেন। তাদের মারামারির দৃশ্য কয়েকজন তরুণ মুঠোফোনে ধারণ করছিলেন। পথচারীরা তাদের থামান। তখন তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শাড়িপরা দুই তরুণী এবং বোরকাপরা দুই তরুণী গতকাল বিকেলে জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুর এলাকায় বসে কথা বলছিলেন। হঠাৎ দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

রাতুল নামের এক তরুণ তার মুঠোফোনে এই মারামারির মুহূর্ত ভিডিও করেন। তিনি বলেন, আমরা বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল সাড়ে ৪টার দিকে শাড়িপরা দুই তরুণী বারোঘাটি পুকুরপাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকাপরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। চার তরুণী কথা বলছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা এক তরুণীকে চিনেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকের ছাত্রী। দুই তরুণীর এক তরুণের সঙ্গে প্রেম করা নিয়ে এ অবস্থা বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin