শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তুরস্ক-সিরিয়ায় নিহত বেড়ে ২৯ হাজার ১১৭

Reporter Name / ২২৩ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:১৯ পূর্বাহ্ন

তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ খবর অনুযায়ী, এরই মধ্যে প্রায় ৩৫ হাজার মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও জাতিসংঘের ধারণা অনুযায়ী নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য হিল।

সরকারি কর্মকর্তা ও উদ্ধারকারীরা জানান, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে নিহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। প্রাপ্ত তথ্যমতে, সিরিয়াতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রায় চার হাজার।

তুরস্কে এখনো পুরোদমে উদ্ধারকাজ চললেও আধুনিক ও ভারী যন্ত্রপাতির অভাবে সিরিয়ার অনেক এলাকায় উদ্ধারকাজ বন্ধ হয়ে আছে। ধারণা করা হচ্ছে, সেসব এলাকায় আরও অনেক মরদেহ রয়েছে। গৃহযুদ্ধকবলিত দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকায় বাইরের কোনো দেশ থেকেও সেখানে যেতে পারেনি কোনো উদ্ধারকারী দল।

এমন পরিস্থিতিতে অনেকটা অসহায় হয়ে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় জীবিতদের অনুসন্ধান তৎপরতার সমাপ্তি ঘোষণা করা হয়েছে। সিরিয়ার স্বেচ্ছাসেবী বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও দেশটির বৃহত্তম দুর্যোগ ব্যবস্থাপনা দল হোয়াইট হেলমেট এক বিবৃতিতে এ ঘোষণা দেয়।

তুরস্কে এখনো উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন কয়েক হাজার উদ্ধারকর্মী। তবে তারা বলেছেন, উদ্ধারকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। ভয়াবহ এ ভূমিকম্পের এক সপ্তাহ পরও যদি কোনো জীবিত মানুষকে ধ্বংসস্তূপে পাওয়া যায়, তবে সেটা খুবই অলৌকিক ঘটনা হবে বলে তারা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin