মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

Reporter Name / ২৯৮ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৯ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে স্ত্রী মমতাজ বেগম (২৮) হত্যা মামলায় স্বামী সুমন শেখকে (৩৩) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনাকালে আসামি সুমন শেখ উপস্থিত ছিলেন।
জানা যায় , ফরিদপুর শহরের চরকমলাপুরের একটি ভাড়া বাসায় বিগত ২০১৮ সালের ১৫ আগষ্ট রাতে ঘুমন্ত থাকা স্ত্রী মমতাজ বেগমকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে ঘরের আড়ার সাথে বেঁধে রেখে পালিয়ে যায় স্বামী সুমন শেখ। এ ঘটনার পর নিহতের বোন আকলিমা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। মামলার দীর্ঘ শুনানী শেষে আসামীর স্বীকারোক্তি জবানবন্দিতে বিজ্ঞ আদালত সুমন শেখকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার আদেশ দেন। একই সাথে দন্ডপ্রাপ্ত আসামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে আদালত সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin