বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা

Reporter Name / ৫৭৯ Time View
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:৩২ অপরাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলনে ঘোষিত নির্বাচিত সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহাকে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের আয়োজনে রবিবার (১৩ নভেম্বর) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হাসান মারুফের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নবগঠিত কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশিমের কন্যা এডভোকেট নিলুফার আনজুম পপি, সাধারণ সম্পাদক বাবু সোমনাথ সাহা, আওয়ামী লীগ নেতা ডা. হেলাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধার সন্তান হারুনর রশীদ, ছোটন, মশিউর রহমান কাউছার প্রমুখ। এমময় মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন । সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলনে ঘোষিত নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin