শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

জামালপুর ব্যাটালিয়নকে হারিয়ে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি চ্যাম্পিয়ন

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:২৪ অপরাহ্ন

আব্দুর রহমান নেত্রকোনাঃ বিজিবি ময়মনসিংহ সেক্টর আন্তঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩-এর ফাইনাল খেলায় বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি ৩০-১৫ গোলে জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি পারলাস্থ ব্যাটালিয়ন প্রশিক্ষণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী তিনদিন ব্যাপী এই হ্যান্ডবল প্রতিযোগিতায় নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি, জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি ও ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি অংশ গ্রহন করে। হ্যান্ডবল প্রতিযোগিতা ধারাবাহিক সাফল্য অর্জন করায় নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র সিপাহী আব্দুস সালাম সজীব শ্রেষ্ঠ নবীন খেলোয়ার ও সিপাহী মোঃ আনিছুর রহমান শ্রেষ্ঠ প্রবীন খেলোয়ার নির্বাচিত হন। বিজিবি ময়মনসিংহ সেক্টর আন্ত ঃ ব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৩-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ মাহমুদুর রহমান পিএসসি উপস্থিত থেকে বিজয়ী, বিজিত ও শ্রেষ্ঠ খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুর রহমান পিএসসি, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর ব্যাটালিয়নের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin