সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২০ অপরাহ্ন

সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে সোমবার (২০ ফেব্রুয়ারি) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, এবারের ‘এ’ ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ কোটি ৯৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানো হবে।

জাহিদ মালেক বলেন, ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বছরে দুইবার ভিটামিন ‌‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর ফলে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা কমে শূন্য দশমিক শূন্য চার শতাংশে নেমে এসেছে।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় সারা দেশে ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী এবং ৪০ হাজার স্বাস্থ্যকর্মী কাজ করবেন। ‌

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২ লাখ আইইউ লাল রঙের ক্যাসপুলের মেয়াদ উত্তীর্ণ হবে ২০২৪ সালের জুনে। আর ১ লাখ আইইউর নীল রঙের ক্যাপসুলের মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে।

কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠ পর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin