সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে নেত্রকোনায় মাদকমুক্ত সমাজ গঠনে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার গুরুত্বে আলোচনা ও ক্রীড়া প্রতিযোগিতা হোমনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুনর্মিলনী ও সাংগঠনিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত সংসদ ইনসাফের ভিত্তিতে চললে দেশেও ইনসাফ কায়েম হবে: বিরোধীদলীয় নেতা গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ৪১ লাখেরও বেশি করদাতার শাহজালাল বিমানবন্দর বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ, সেমিতে প্রতিপক্ষ নেপাল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইউপি নির্বাচন ফরিদপুর সদর : কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ের হ্যাট্রিক হবে

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৪:৫৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলার সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৬ ই মার্চ । এ উপলক্ষে কানাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেনের পক্ষে রনকাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার সন্ধ্যায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় ।
কানাইপুর ৮ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি উজির মোল্লার সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয় । সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিতাই রায় , লতিফ ব্যাপারী , খোকন খান , দেলোয়ার মাতুব্বর সহ প্রায় শতাধিক এলাকাবাসীরা ।
উঠান বৈঠকে বক্তারা জানান , ফকির মোঃ বেলায়েত হোসেন আঃলীগের টিকিটে নৌকার মাঝি হয়ে গত ২ বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে । এবারের নির্বাচনে ও নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করছে । আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং এলাকার উন্নয়নের জন্য তাকে তৃতীয় বারের মতো হ্যাট্রিক বিজয় উপহার দিতে চাই ।
উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন , আমাকে আপনারা পর পর ২বার অর্থাৎ ১০ বছর ধরে নির্বাচিত করে রেখেছেন , আমি যতটুকু পেরেছি আপনাদের হয়ে কাজ করেছি । রাস্তা – ঘাট , ব্রীজ নির্মাণ করেছি । যখন যতটুকু পেরেছি আপনাদের সহযোগীতা করেছি । তারপরে ও যদি কোন ভুল ভ্রান্তি করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে আবার ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করিবেন । আমি যেন আপনাদের এবং এলাকার জন্য আরো বেশী করে কাজ করতে পারি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin