মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষর্থীকে বেত্রাঘাতের অভিযোগ

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:০২ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে আল সালেহ লাইফ লাইন দ্বারা পরিচালিত এক শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসা শিশু ছাত্রকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে দৌলতপুর থানা সংলগ্ন দৌলতপুর দারুল উলুম কওমী মাদ্রাসার হেফজ শাখার ছাত্র সিবলি সাদিক (১০) নামে ওই ছাত্র কে একই মাদ্রাসার শিক্ষক আশরাফুল ইসলাম বেত দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। পড়া না পারার অপরাধে শিশু ছাত্রকে এভাবে পেটানো হয় বলে ওই ছাত্রের অভিযোগ। বিচার চেয়ে নির্যাতিত ছাত্র ও তার ভাই ১৯ শে ফেব্রুয়ারী (রোববার ) দুপুরে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন। এদিকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আশরাফুল ইসলাম শনিবার রাতে গোপনে মাদ্রসা ত্যাগ করে সিরাজগঞ্জ জেলার নিজ বাড়ি চলে গেছেন বলে মাদ্রাসা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার জানান, আল সালেহ লাইফ লাইন দ্বারা পরিচালিত মাদ্রাসা ছাত্রকে বেত্রাঘাতে আহত করার ঘটনা শুনার পর মাদ্রাসা পরিচালনা কমিটির লোকজনকে ডাকা হয়েছিল। তারা এমন ঘটনার জন্য অনুতপ্ত এবং লজ্বিত। ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবেনা বলে নিশ্চয়তা দিয়েছেন। একইসাথে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে চাকরিচ্যুত করা হয়েছে বলে মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি রমজান আলী নিশ্চিত করেছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin