বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

বনিকে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি

Reporter Name / ২৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:০৯ পূর্বাহ্ন

টালিউডে অন্যতম জনপ্রিয় জুটি হচ্ছেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি জুটি। তাদের দুজনের রসায়ন বেশ পরিচিত। একটু উনিশ-বিশ হলেও এখনো সম্পর্কটা টিকে আছে।

রাজ চক্রবর্তী পরিচালিত ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় অভিষেক হয় কৌশানি মুখার্জির। তার বিপরীতে নায়ক ছিলেন বনি সেনগুপ্ত। শুটিং সেটেই দুজনের বন্ধুত্ব। এর পর সম্পর্কটা মোড় নেয় ‘বিশেষ বন্ধু’তে।

এবার সেই বিশেষ বন্ধুকে (ভালোবাসার মানুষ) প্রকাশ্যে ‘দুশ্চরিত্র’ বললেন কৌশানি। তবে কি সম্পর্কটা ভেঙেই গেল? না, সম্পর্কটা ভাঙেনি বরং আরও মধুর হয়েছে। তার কিছুটা আঁচ পাওয়া গেল শাশ্বত চ্যাটার্জির রিয়েলিটি শো ‘অপুর সংসার’-এ।

সেখানেই তাদের প্রেম এবং সাবেক প্রসঙ্গে প্রশ্ন করা হয়। কৌশানি বলেন, ‘আমার প্রচুর প্রপোজাল এসেছিল। কিন্তু কাউকেই আমি অ্যাকসেপ্ট করিনি। খুঁজে খুঁজে হীরে বের করেছি। আর বনি? ও তো দুশ্চরিত্র।’ কৌশানির মুখে এই কথা শুনে রীতিমতো চমকে গেছেন বনি। যদিও সবটাই নায়িকা বলেছিলেন মজার ছলে।

এ মুহূর্তে বনি-কৌশানি ব্যস্ত তাদের নতুন প্রযোজনা সংস্থার বিভিন্ন কাজ নিয়ে। সদ্য মুক্তি পেয়েছে তাদের প্রযোজিত প্রথম ছবি ‘ডাল বাটি চুরমা’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin