শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গৌরীপুরে মোবাইল কোর্টের অভিযানে চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার

Reporter Name / ৬২৬ Time View
Update : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ৫:৩৪ অপরাহ্ন

মো. হুমায়ুন কবির,গৌরীপুর ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১২ নভেম্বর) সকালে মোবাইল কোর্টের অভিযানে ৩০ লিটার চোলাই মদ ও ৬০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ ওয়াশ(জাওয়া) উদ্ধার করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এতে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর ও তার চৌকস টীম। উপজেলার সহনাটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বাংগুরীহাটির মৃত সুকলাল রবিদাসের স্ত্রী স্বরস্বতী রাণীর নিজ বাড়ীর ঘরের ভেতর ও উঠানের মধ্যে মাটি খুড়ে অধিকাংশ মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া যায়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে স্বরসতী রাণী পালিয়ে যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান উদ্ধারকৃত জাওয়া হতে আরও প্রায় ৩০০-৪০০ লিটার মদ তৈরি হতে পারতো। এ বিষয়ে পলাতক ব্যাক্তিসহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ইউএনও জানান। এছাড়াও একইদিনে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্টের পৃথক অভিযানে পৌরসভার রেল স্টেশন এলাকা হতে চকপাড়া এলাকার সুবল চন্দ্রের পুত্র মানিক চন্দ্র দে (২৫) কে হিরোইন সেবনের অপরাধে, বীরপুর গ্রামের মৃত আরশেদ আলীর পুত্র মোঃ মজিবর(২৫) ও কুমরি গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র মোঃ ফারুক মিয়া (৪১) কে গাজা সেবনের অপরাধে পৃথক পৃথক শাস্তি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin