শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হত্যার পর মিথ্যা বলার রাজনীতি হচ্ছে বিএনপির আদর্শ

Reporter Name / ২১৩ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

‘বিএনপির রাজনীতি হচ্ছে মিথ্যা আর হত্যার রাজনীতি, ক্ষমতায় আসার পর থেকেই দলটি হত্যার রাজনীতি শুরু করেছে’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় সফরে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন চত্বরে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আনিসুল হক বলেন, হত্যার রাজনীতির পর মিথ্যা কথার রাজনীতিই হলো বিএনপি রাজনৈতিক আদর্শ। ঠিক তারই ধারাবাহিকতায় ২০০১ সালে যখন একটা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করে তখন বিএনপি প্রতিশোধ নেওয়ার জন্য বাংলার জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে।

বিএনপির কেবল থেকে আওয়ামী লীগের নেতাকর্মী, ভাই-বোন এমনকি পরিবার কাউকে তারা বাদ দেয়নি। ২০০৪ সালের ঘটনাকে স্মরণ করে দিয়ে আইনমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য বিএনপি ১৯ বার চেষ্টা চালিয়েছে। আল্লার রহমতে প্রতিবারই শেখ হাসিনা হত্যার হাত থেকে বেঁচে যান। আইনমন্ত্রী জনগণের ওপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আপনারা দেখেছেন ২০০৬ সালের প্রহসন, ওই সময়ে যা করেছে বিএনপির আদর্শের মধ্যেই তা লেখা আছে এবং তারা তাই করেছে।

আইনমন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শুধু উন্নয়নই দেখে নাই রাজনৈতিক শান্তিও দেখেছেন। আমরা ওই শান্তির রাজনীতি অব্যাহত রাখতে চাই। আমরা জনগণের কাছে জনগণের প্রাপ্য ভোটাধিকার পৌঁছে দিয়েছি, ইনশাআল্লাহ ২০২৪ সালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেটা আবারও প্রমাণ করব।

এ সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে আইনমন্ত্রী আনিসুল হক বিভিন্ন কর্মশালায় অংশ নিতে তার সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin