রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৪৯টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১৫৬ Time View
Update : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:০৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

গোপালগঞ্জে ৪৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে রয়েছে ৪৪টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প ও ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। শনিবার দুপুর পৌনে ১টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুর সাড়ে ১২টায় তিনি সভাস্থলে পৌঁছেছেন। এছাড়া সকাল ১০টা ২৫ মিনিটের সময় তিনি সড়ক পথে কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে (বাপার্ড) যান। প্রায় পৌনে দুই ঘণ্টা সেখানে তিনি অবস্থান করেন।

এরপর দুপুর ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি থেকে জনসভাস্থলের উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রী মঞ্চে আসার সঙ্গে সঙ্গে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জনসভাস্থল। লাখো মানুষ তাদের উষ্ণ ভালবাসায় বরণ করে নেয় প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রীকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin