বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান শুরু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে গ্রামীণ ফোনের নেট বিড়ম্বনা , অতিষ্ট গ্রাহকরা  

Reporter Name / ৩৫৮ Time View
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৬:৪৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর শহরের শহরতলী এলাকায় গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনায় অতিষ্ঠ গ্রামীণ ফোন গ্রাহকরা । প্রয়োজনের সময় নেট ঠিক মত পাওয়া যায় না। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ গ্রাহকরা।  ফরিদপুরের লক্ষাধিক গ্রামীণ ফোন ব্যবহারকারীদের এই অভিযোগ  দীর্ঘ দিনের কিন্তু কোন সুরাহা করা হয় না । এতে প্রচন্ড ক্ষুব্ধ সাধারণ গ্রাহকরা ।
ফরিদপুরে মার্কেট এলাকায় ঢুকলেই নেট পাওয়া যায় না। জরুরী প্রয়োজনে মেইল রাস্তা ( মুজিব সড়ক) এ আসলে কিছুটা নেট পাওয়া যায়।
ভুক্তভোগী  নিজাম জানান ,  আমি কাগজ বাঁধাইয়ের কাজ করি আমার কারখানায়। গ্রামীন ফোনের নেটওয়ার্কের বাজে অবস্থার কারণে জরুরী ফোন আসে কিন্তু কথা শুনতে পারি না , এতে টাকা কেটে নিয়ে যায় তারা । কাজের কাজ কিছুই হয় না ।
ডা মোঃ  ওহিদুর রহমান জানান , নেট ফল দেখায়ে গ্রামীন ফোন আমাদের কাছ থেকে অর্থ কেটে নিয়ে যায় অথচ আমাদের সেবা টা ঠিকমত দিচ্ছে না । তিনি আরো জানান , আমরা প্রতিনিয়ত গ্রামীণ ফোনের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছি। অনেকটা মোবাইলে টাকা ঢুকালে শেষ এতে কথা বলতে পারি আর না পারি ।
ফরিদপুরের লক্ষাধিক গ্রামীণ ফোন ব্যবহারকারীদের অভিযোগ , তারা যেভাবে প্রতিনিয়ত  প্রতারিত হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি ও সমাধান  চান । এছাড়া এ সমস্যা সমাধানে বাংলাদেশের দায়িত্বশীল টেলিযোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে গ্রামীন ফোনের এই প্রতারণা থেকে মুক্তি চান ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin