শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শয্যাসঙ্গী হইনি বলে জেলে দিতে চেয়েছিল’

Reporter Name / ১৯৭ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:১২ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অ্যাকাউন্ট ফিরে পেতেই উৎপাত শুরু করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। ফের যারতার নামে বদনাম শুরু করেছেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। জানালেন, নায়কের শয্যাসঙ্গী না হওয়ায় জেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

এ প্রসঙ্গে টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘বলিউডের বাকি নায়িকাদের মতো তো নই। খিলখিলিয়ে হেসে উঠতে পারি না। বিয়ের রাতের পার্টিতে ডাকলেই নাচতে চলে যাই না। ছবিতে আইটেম গানে নাচি না। এমনকি, রাতে নায়কের বিছানায় ডাক পড়লে সাফ মানা করে দিয়েছিলাম। তাই আমাকে পাগল প্রমাণ করার চেষ্টা করেছিল ভিখারি ফিল্ম মাফিয়ারা। সেই সুবাদে জেলে দেওয়ারও চেষ্টা হয়েছিল। যদিও তারা ব্যর্থ।’

বিতর্কিত এ অভিনেত্রী আরও জানান, তারা তার মনোভাবকে অহংকার ভেবে ভুল করেছিলেন। নিজেদের না শুধরে নায়িকাকে শোধরানোর আপ্রাণ চেষ্টা করে গেছেন!

এদিকে কঙ্গনার এমন দাবিতে বিরক্ত নেটিজেনরা। দুই দিন পরপর তার এমন গল্প শুনতে আগ্রহী না তারা। অনেকেই তাকে এ খেলা বন্ধ করতে বলেছেন।

সম্প্রতি ভরাডুবি হয়েছে অক্ষয় কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘সেলফি’। এই ব্যর্থতায় জড়িয়ে পড়েছে কঙ্গনার নাম। যদিও তিনি এ ছবিতে অভিনয় করেননি। নেটিজেনদের মতে, এই নায়িকার ‘ধাকড়’ ছবির মতোই অবস্থায় হয়েছে অক্ষয়ের ‘সেলফি’র। এ কথা শুনেও বিরক্তি প্রকাশ করেছিলেন কঙ্গনা।

সূত্র : হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin