মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আজ থেকে সারা দেশে বিশেষ অভিযান

Reporter Name / ৩৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ৬:৩৯ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

অপরাধ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে সারা দেশে বিশেষ অভিযান চালাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৫ ডিসেম্বর পর্যন্ত তা অব্যাহত থাকবে।

সিএমএম আদালত এলাকায় পুলিশের হাত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা এবং বিজয় দিবস, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করতে চলমান অভিযানের পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে প্রত্যেক মেট্রোপলিটন কমিশনার, প্রত্যেক রেঞ্জের ডিআইজি ও সারা দেশের পুলিশ সুপারদেরকে মঙ্গলবার এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin