বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়া দৌলতপুরের মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

Reporter Name / ২৪৬ Time View
Update : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৬:২৩ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া  জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের খড়িবোনার মাঠ থেকে মনিরুল ইসলাম এর ছেলে সোহাগ নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
এ বিষয়ে সোহাগের চাচা হালিম ও জহুরুল বলেন, গত কাল শনিবার দুপুরে বাড়ি থেকে মাছ ধরার জন্য  বের হয়।রাত হয়ে গেলেও বাড়িতে না আসলে অনেক খোঁজাখুজি করি পরে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যান কে জানিয়ে রাখি।আজ দুপুর ২ টার দিকে মসলেম ফকিরের ছেলে তাহের আলী মাঠে ঘাস কাটতে গিয়ে আমির হোসেনের জমির মাঝে সোহাগকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।আমরা এসে দেখি সোহাগ মৃত অবস্থায় পড়ে আছে।
সোহাগের পিতা মনিরুল বলেন,আমার ছেলেকে হত্যা করা হয়েছে।আমার শত্রুরা হয়তো আমার ছেলেকে হত্যা করেছে।তদন্ত করে দেখলে বের হবে।
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন,গত কাল সোহাগের পরিবারের লোকজন আমাকে সোহাগকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়ে ছিল।আজ খবর পেলাম মাঠের মাঝে তার লাশ পড়ে আছে।তবে তাদের অন্য কোন বিষয়ে আমার জানা নাই।
ঘটনা স্থান পরিদর্শন করেন দৌলতপুর,ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল   তিনি বলেন,লাশ উদ্ধার করা হয়েছে  তদন্ত চলছে।তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin