শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৩:১৪ পূর্বাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি

আসন্ন ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে । এ ১১ টি ইউনিয়নের মধ্যে গুরুত্বপূর্ণ ইউনিয়ন এটি ।

এই ইউনিয়নের  স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ফরিদপুর জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম ।

 নৌকার প্রার্থী মোঃ আবু সাঈদ বারী চৌধুরী বিরুদ্ধে অম্বিকাপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণায় বাধা দানের অভিযোগ এনে মঙ্গলবার দুপুরে শহরের টেপাখোলা এলাকায় সংবাদ সম্মেলন করেছেন  স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল আলম ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে তিনি বলেন, ৪,৫,৬ ও ৮ নং ওয়ার্ডে আমার পক্ষে আমার লোকজন প্রচার প্রচারণা করতে গেলে তাদের বাধা দান সহ বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে এবং বাড়িতে বাড়িতে গিয়ে আমাকে ভোট না দেওয়ার জন্য ভয়ভীতি দেখায় । আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সভা সমাবেশে এবং নির্বাচনী কর্মকর্তা ও প্রশাসনের নিকট আমার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযগ এনে তার উপর জঙ্গি হামলার আশংকা প্রকাশ করে প্রশাসনের নিকট অভিযোগ করে পুলিশি নিরাপত্তা চেয়েছে। এ অভিযোগ গুলো সম্পূর্ণ বানানো ও উদ্দেশ্য প্রনোদিত ।  আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নৌকার প্রার্থীর নিশ্চিত পরাজিত হবার আশংকায় আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে । আমি এলাকাবাসীর ভালোবাসার অনুরোধে এ নির্বাচনে অংশ গ্রহণ করেছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin