সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলমগীর মাহমুদ আলম এর”কলম গফরগাঁওয়ে উদ্যোক্তার বাড়িতে হামলার চেষ্টা, হত্যার হুমকির অভিযোগ গফরগাঁওয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য আলোচনা সভা ও ইফতার গফরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি বৃহত্তর জনগোষ্ঠী নারী সমাজকে বঞ্চিত রেখে কোন উন্নয়ন সম্ভব নয় : সাংবাদিক নুরুল আমিন ইমাম হোসেন হত্যার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ গৌরীপুরে নারী নির্যাতন বন্ধে ‘জিরো টলারেন্স’হতে হবে-প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন সুনামগঞ্জে২০ লাখ টাকা চাঁদা চাওয়ায়”এলাকাবাসীর মানববন্ধন ইরানের তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হলেন খালেদা জিয়া
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রুচিতে বাধলে হিরো আলমকে মেরে ফেলেন

অনলাইন  ডেস্ক: / ১৫৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৬:২৪ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক

‘রুচির দুর্ভিক্ষে’ হিরো আলমের উত্থান হয়েছে– অভিনয়শিল্পী, নাট্যনির্দেশক ও সংগঠক মামুনুর রশীদের এমন বক্তব্যের জবাব দিলেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম, যিনি পরিচিতি পেয়েছেন ‘হিরো আলম’ নামে। এই অভিনেতাকে উদ্দেশ্য করে হিরো আলম বলেন, আমাকে তৈরি করে দেখান। আর বার বার যদি হিরো আলমকে নিয়ে আপনাদের রুচিতে বাধে তাহলে হিরো আলমকে মেরে ফেলেন।

হিরো আলম সম্পর্কে আগে খুব একটা জানতেন না বলে জানিয়েছেন মামুনুর রশীদ। নাট্যাঙ্গনের কয়েকজনের থেকে হিরো আলমের কর্মকাণ্ড সম্পর্ক অবহিত হোন। এরপর থেকেই হিরো আলমকে নিয়ে বিরক্ত ছিলেন বলে মন্তব্য করেছেন নাট্যজন মামুনুর রশীদ।

অভিনেতার এমন কথার রেশ ধরে হিরো আলম বলেন, আমি নিজ যোগ্যতায়, নিজে পরিশ্রম করে আজ আলম থেকে হিরো আলম। আমাকে নিয়ে যাদের রুচি হয় না, সেই রুচিবান লোকরা হিরো আলমকে তৈরি করেননি। এইজন্য রুচিবানরা বাংলাদেশ রুচি আনতে চাইলে হিরো আলমকে মেরে ফেলে দেন।

আলম বলেন, আপনাদের টাকা আছে, শ্রম আছে, অনেক কিছুই আছে কিন্তু আপনারা হিরো আলমকে তৈরি করবেন না। তৈরি করতে পারবেনও না।

মামুনুর রশীদের প্রতি আহ্বান জানিয়ে হিরো আলম বলেন, মামুনুর রশিদ স্যার, আসুন আমাকে তৈরি করুন। আমাকে তৈরি করতে এলে বাংলাদেশের বড় বড় লোক যারা আছে তারা সবাই আপনাকে ধুয়ে দেবে। যে মামুনুর রশিদের মত লোক হিরো আলমকে নিয়ে নাটক বানাচ্ছে, সিনেমা বানাচ্ছে, এমন হলে আমাকে তৈরি করবে কে? রুচির পরিবর্তন কোন জায়গা থেকে হবে?

তিনি বলেন, রুচিবান লোক বাংলাদেশে কোনোদিনও হবে না। কারণ যারা রুচিবান লোক তারা রুচিদার লোক তৈরি করবে না। আপনারা তেলওয়ালা মাথায় তেল দেবেন, যাদের টাকা আছে তাদের দাম দেবেন। যাদের চেহারা সুন্দর তাদেরই মূল্য দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin