বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডি মারিয়ার খেলা অনিশ্চিত

Reporter Name / ৩৯৮ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২, ১০:০৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। এর মধ্যে ডি মারিয়াকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। চলমান কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ডান পায়ের উরুতে ব্যথা অনুভব করেন ডি মারিয়া। যার কারণে কোচ তাকে দ্বিতীয়ার্ধে তুলে নেন।

এই চোটে শনিবার (৩ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউট পর্বের ম্যাচে অনিশ্চিত তিনি। এর আগে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ডি মারিয়ার অনুপস্থিতির কারণে ভুগতে হয়েছিল আর্জেন্টিনাকে।

পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, সে ভালো আছে সবমিলিয়ে। সে উরুর উপরে কিছুটা ব্যথা অনুভব করে। এটা বাড়ার আগেই তাকে আমরা তুলে নেই। সবাই জানে সে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এমন খেলোয়াড়কে মাঠে খেলিয়ে ইনজুরিতে পরানোর ঝুঁকি আমরা নিতে পারি না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ডি মারিয়াকে এই ম্যাচে পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে স্কালোনির উত্তরে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।

তিনি বলেন, “গতকাল আমরা পুরোদমে অনুশীলন করিনি। মূলত আমরা অস্ট্রেলিয়া দলটাকে নিয়ে বিশ্লেষণ করেছি। আজ অনুশীলনের পর একটা পরিষ্কার ধারণা পাব। ডি মারিয়া ও অন্য ফুটবলারদের মূল্যায়ন করার পর সিদ্ধান্ত নেব। যদি ফিট থাকে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin