শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেলের দাম বাড়ার আতঙ্কে পাম্পে ভিড় গৌরীপুরে ৬ হাজার পিস ইয়াবা সহ নাছিমা আক্তার গ্রেফতার কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদক উদ্ধার দেড় যুগের নির্যাতন সহ্য করেও মানুষের পাশে থাকা বিএনপি নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চায় এলাকাবাসী কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১৯ লাখ টাকার মাদক উদ্ধার নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন।
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশে খাদ্যের অভাব নেই : শিক্ষামন্ত্রী

অনলাইন  ডেস্ক: / ১৩১ Time View
Update : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

বাংলাদেশে খাদ্যের অভাব নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে চাঁদপুর সদর উপজেলা অডিটরিয়ামে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু এটা সাময়িক; বেশি দিন থাকবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পেছনে ফিরে যেতে চাই না। মানুষ এখন আর একই দিন ৫০০ জায়গায় বোমা-গ্রেনেড দেখতে চায় না, মানুষ এখন একই দিনে ৫০০ জায়গায় ব্রিজ আর সড়ক উদ্বোধন হচ্ছে, তা দেখতে চায়। আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে দারিদ্র্যসীমা ১৪ ভাগে নেমে এসেছে। হতদরিদ্র নেমে এসেছে ৭ ভাগে। পৃথিবীর কোথাও এত দ্রুত দারিদ্র্য কমে না।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin