বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৬:১১ পূর্বাহ্ন

স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। শনিবার (১ এপ্রিল) সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। ভারতে পৌঁছে দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে দেবেন মুস্তাফিজুর রহমান।

আজ মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। মুস্তাফিজ ছাড়া দিল্লি দলে বিদেশি পেসার আছেন আরও দুজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন প্রোটিয়া দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে টাইগার পেসারের খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই তড়িঘড়ি করে কাটার মাস্টারকে উড়িয়ে নিয়েছে দিল্লি।

গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট। এমন অবস্থায় সুযোগ পেলে ফিজ কতটা জ্বলে উঠতে পারেন, তা-ই ভাবার বিষয়।

গত বছরের ফেব্রুয়ারিতে নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। বছরের শেষভাগে মিনি ড্রাফটের আগে ফিজকে রিটেইন করে তারা। মুস্তাফিজ ছাড়াও আরো ১৮ ক্রিকেটারকে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে দিল্লি রিটেইন করে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ও এনরিখ নর্কিয়াকে। এছাড়া শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মানদীপকে রিলিজ করে দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin