মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা ফৌজদারি অপরাধ: কাদের

অনলাইন  ডেস্ক: / ১৫৭ Time View
Update : শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে তামাশা করা কোনো ভুল নয়, এটি ফৌজদারি অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের যৌথসভায় তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, সরকারকে হেয় করার জন্য বিশ্বদরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে প্রথম আলো। বিএনপি ও প্রথম আলো একে অপরের পরিপূরক।

তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা আরও একটি পঁচাত্তর তৈরি করতে চাচ্ছে। তাদের লক্ষ্য আগামী নির্বাচন ভণ্ডুল করে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। স্বাধীনতা দিবসে প্রথম আলোর সংবাদ সে ষড়যন্ত্রেরই অংশ। ষড়যন্ত্র করলে আইনের আওতায় নিয়ে আসা হবে, কেউ আইনের ঊর্ধ্বে নন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রথম আলো দেশে নৈরাজ্যের চেষ্টায় অপসাংবাদিকতা করেছে। ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশনার দায় পত্রিকাটির সম্পাদক কোনোভাবেই এড়াতে পারেন না। অথচ, ক্ষমা না চেয়ে চরম ঔদ্ধত্য দেখিয়েছে পত্রিকাটি। বিএনপির ইফতার মাহফিলে হট্টগোলের বিষয়ে কাদের বলেন, ইফতারের দাওয়াত দিয়ে সাংবাদিকদের বেধড়ক পিটিয়েছে বিএনপি। অথচ, তারা দোষ চাপায় আওয়ামী লীগের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin