বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আলফাডাঙ্গা থেকে স্বর্ন প্রতারক চক্রের ৪ সদস্য আটক

Reporter Name / ১৭৬ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:১৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা থেকে প্রতারনার মাধ্যমে স্বর্ন হাতিয়ে নেয়া একটি চক্রকে গাইবান্ধা জেলা থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের ৪টি স্বর্নের চেইন উদ্ধার করা হয়। এ নিয়ে রবিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, গত ১৬ মার্চ আলফাডাঙ্গা থেকে প্রতারনা করে কয়েক ভরি স্বর্ন হাতিয়ে নিয়ে যায় চক্রটি।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ প্রযুক্তির সহযোগীতায় গত শনিবার গাইবান্ধা থেকে প্রতারক চক্রটির চার সদস্যকে আটক করে। তারা হলেন, সৈয়দ আলী, নাজমিন বেগম, তৈয়ব আলী ও তামিম রহমান সজিব। পুলিশ জানায়, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে ব্রাহ্মনবাড়িয়া, সিলেট, নরসিংদী, ঢাকা, ফরিদপুর, বরিশালসহ ৮টি জেলায় ১০টি প্রতারনার ঘটনা ঘটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin