রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের রাজধানীতে ঢাকাস্থ সৈয়দ মহল্লা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অবৈধভাবে পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু কাটা বন্ধের নির্দেশ

Reporter Name / ২১০ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:২৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদর উপজেলার গোলডাঙ্গী ও ধলারমোড় এলাকা থেকে রাতের আধারে অবৈধভাবে স্কেবেটর দিয়ে মাটি ও পদ্মা নদী থেকে ড্রেজার দিয়ে বালু কেটে নিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে প্রচার হওয়ার পর তা নজরে এসেছে জেলা প্রশাসনের। বিষয়টি জানার পর দ্রæত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এদিকে রোববার জেলা প্রশাসকের নির্দেশ পাওয়ার পর ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী তাৎক্ষনিক বেলা বারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি মাটি কেটে নেয়ার ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হন।
তিনি জানান, এভাবে মাটি ও বালু কাটা চলমান থাকলে আসন্ন বর্ষা মৌসুমে বিপর্যয় দেখা দিতে পারে। তাতে নদী ভাঙ্গণ বৃদ্ধির পাশাপাশি কয়েক কোটি টাকা ব্যায়ে সদ্য নির্মিত গোলডাঙ্গী সেতুটিও ঝুকিতে পড়বে বলে মন্তব্য করেন। কেউ মাটি বা বালি কাটার চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin