সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রথম আলো সম্পাদকের বিচার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাবের মানববন্ধন

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৪:১৬ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

বাঙালী জাতির গৌরবময় দিন মহান স্বাধীনতা দিবসে ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কে নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিচার দাবিতে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সাধারণ সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য সোহাগ আহমেদ প্রমুখ।
উক্ত মানববন্ধনে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি) এর সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন, একজন সাংবাদিক হয়ে সম্পাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। নিজ সার্থ আদায়ের জন্য প্রথম আলো সম্পাদক এদেশের গণমাধ্যম কর্মীদেরকে বাঙালির দেশপ্রেম ও স্বাধীনতার প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছে। তাই আমরা প্রগতিশীল চিন্তার সাংবাদিকরা এই রাষ্ট্রবিরোধী দেশদ্রোহী মতিউর রহমানের বিচার চাই। যাতে ভবিষ্যতে কোন সম্পাদক এভাবে রাষ্ট্রদ্রোহীতা করতে না পারে। রাশেদুল ইসলাম বিপ্লব আরও বলেন, প্রথম আলোর প্রতিনিধিদের অবৈধ আয়ের উৎস কি। কিভাবে তারা আঙুল ফুলে কলা গাছে রুপ নিচ্ছে সেই খোঁজ করতে হবে দুদককে। মানববন্ধনে বক্তারা বলেন, ৩০ লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গে কোন অপশক্তির কাছে আপোস করা হবে না। বাঙালি বঙ্গবন্ধু বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ প্রসঙ্গে যারাই ষড়যন্ত্র করবে, প্রয়োজনে তাদেরকে আমরা গণমাধ্যম কর্মীরা প্রতিহিত করবো। বিদেশি প্রভুদের বিবৃতির মাধ্যমে প্রমান হলো মতিউর রহমান, বিবৃতিদাতা রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin