শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পদ্মা সেতুর ঋণের দুই কিস্তি পরিশোধ

অনলাইন  ডেস্ক: / ১৩৬ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১১:৩১ পূর্বাহ্ন

পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণের দুই কিস্তি পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ।বুধবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঋণের প্রায় ৩১৭ কোটি টাকার চেক হস্তান্তর করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পদ্মা সেতু নির্মাণে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ঋণের ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকা পরিশোধ করা হয়। এ সময় শেখ হাসিনা বলেন, দেশি ও বিদেশি সকল বাধা-বিপত্তি পেরিয়ে পদ্মা সেতুর নির্মাণ করে বিশ্বকে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ। জনগণের সমর্থনই এ সরকারের মূল শক্তি।

উল্লেখ্য, সরকার নিজস্ব অর্থায়নে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণের ব্যয় সেতু বিভাগকে ধার দিয়েছে সরকারের অর্থ বিভাগ। আগামী ৩৫ বছরে এক শতাংশ সুদসহ ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে এই টাকা পরিশোধ করবে সেতু বিভাগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin