বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন,  র‍্যালী ও আলোচনা সভা

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ৩:১৫ অপরাহ্ন

 ফরিদপুর  প্রতিনিধি
” স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার  শেখ জামাল স্টেডিয়াম থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রসাশক মো: কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: শাহজাহান।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দেশকে অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হলে ক্রীড়ার ওপর জোর দি‌তে হ‌বে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, আমিনুর রহমান ফরিদ, যুগ্ন সম্পাদক মাসুদুর রহমান চুন্নুসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও খেলোয়ারেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin