বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ভাঙ্গায় হাজী আঃ করিম ও বেগম সামর্তবান ফাউন্ডেশনের আয়োজনে আলোচনাসভা,ইফতার ও দোয়া

Reporter Name / ২৭৮ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৪:১২ অপরাহ্ন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিরালদী গ্রামে মরহুম হাজী আঃ করিম ও বেগম সামর্তবান ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সার্বিক তত্তাবধানে ইউপি চেয়ারম্যান মোঃ মুনসুর আহমেদ মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি)মাহামুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। এ সম আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদের সদস্য শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও ওবায়দুর রহমান সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ। এছাড়া ইফতার মাহফিলে এতিম, গরিব ও দুঃস্থ পরিবারের মাঝেও ইফতার বিতরণ করা হয়।আলোচনা সভায় ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, আমার বাবা মরহুম আব্দুল করিমের স্মৃতি ধরে রাখা এবং তার আদর্শ বাস্তবায়নের জন্যই ফাউন্ডেশনের উদ্যেশ্য। আমার বাবার জীবিত থাকতে অনেক আশা ছিল জনসেবামূলক কাজের মাধ্যমে সমাজে কিছু করে যাওয়া। আমার বাবার সেই চিন্তা চেতনা নিয়েই নিজ অর্থায়নে ফাউন্ডেশনকে দাঁড় করিয়েছি। ইতিমধ্যে রমজানে গরিব দুঃস্থদের মাঝে প্রতিদিন ইফতার বিতরণ চালু থাকবে এবং প্রতিদিন ২ হাজার লিটার বিশুদ্ধ পানি উৎপাদন করে বিতরণ করা হবে। আমাদের হাতে পর্যায়ক্রমে আরো একাধিক প্রজেক্ট চালু করার চিন্তাভাবনা রয়েছে। এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। পরিশেষে সকলের নিকট মরহুম বাবা ও জীবিত মায়ের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা,ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ০৮.০৪.২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin