শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

গরমের তীব্রতা থেকে সহসাই মুক্তি মিলছে না

Reporter Name / ১৪২ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৬:৩৫ পূর্বাহ্ন

 

আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও কিছুটা বেড়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপ প্রবাহের বিষয়ে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগসহ মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় গতকাল ছিল ৩৭ দশমিক ৪, যা আজ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে তাপমাত্রা গতকাল ছিল ৩৮, আজ তা আরও কিছুটা বেড়ে ৩৮ দশমিক ১; রংপুরে ছিল ৩৪ দশমিক ৩, আজ তা বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৯; ময়মনসিংহে ছিল ৩৪ দশমিক ৫, আজ ৩৪ দশমিক ৭; সিলেটে ছিল ৩৫, আজও তা ৩৫ ডিগ্রিই আছে; চট্টগ্রামে ছিল ৩৫, আজ তা বেড়ে ৩৬ দশমিক ২; খুলনায় ছিল ৩৬ দশমিক ৫, আজ তা ৩৭ এবং বরিশালে ছিল ৩৬ দশমিক ৮, আজ তা কিছুটা কমে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin