বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ গ্রেপ্তার

অনলাইন  ডেস্ক: / ১৩৯ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৮:৩৩ পূর্বাহ্ন

মদ বিক্রির অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নাফিজ মোহাম্মদ আলম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়।

ভাটারা থানার ওসি এ বি এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ভাটারা থানায় নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে পুলিশ। তিনি জানান, নাফিজের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম ও পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার নামে রোববার গভীর রাতেই ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এর আগে, ২০২১ সালের নভেম্বরে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি। সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‍্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি। সম্প্রতি ডয়চে ভেলের র‍্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin