শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে আগস্টে

অনলাইন  ডেস্ক: / ১৯২ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ২:০৫ অপরাহ্ন

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাইয়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল। তবে কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে যাচ্ছে। আগামী আগস্টে এই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার।

বুধবার (১২ এপ্রিল) তিনি জানান, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এইচএসসির সিলেবাস শেষ হয়নি। ফলে এইচএসসির নির্বাচনী পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এখনও দিন-তারিখ চূড়ান্ত করা হয়নি।

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা এনসিটিবির ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান।

আর চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ৩০ মে শুরু হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নিয়ে আসছে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে ২০২০ সাল থেকে এই ধারায় ছেদ পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin