বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই : রেলমন্ত্রী

অনলাইন  ডেস্ক: / ১৪৯ Time View
Update : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ৯:১৪ পূর্বাহ্ন

ঈদযাত্রায় টিকিট ছাড়া ট্রেন ভ্রমণের সুযোগ নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।রোববার (১৬ এপ্রিল) দুপুরে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। রেলমন্ত্রী বলেন, টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ ছাড়া টিকিটবিহীন যাত্রীর প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে না।

ঈদযাত্রীদের যাত্রা নিরাপদ করতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ঈদে রেলওয়ে কর্মচারীদের ছুটি দেওয়া হবে না। মানুষের ঈদযাত্রা আনন্দঘন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নূরুল ইসলাম বলেন, আশা করছি ট্রেনের শিডিউল বিপর্যয় হবে না। তবে, এক লাইনে ট্রেন চলার কারণে কোনো দুর্ঘটনা হলে শিডিউল সমস্যায় পড়ে। তারপরেও আমরা এবারের ঈদযাত্রায় মানুষকে নিরাপদে গ্রামে পৌঁছে দিতে চাই।

তিনি বলেন, প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন আন্তনগর ট্রেনে প্রায় ৪৫ হাজার ঈদযাত্রী ঢাকা ছাড়বেন।

উল্লেখ্য, সোমবার (১৭ এপ্রিল) থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হচ্ছে। এবার ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি থাকবে না।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin