শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দেশের মানুষের গড় আয়ু আগের চেয়ে কমেছে

অনলাইন  ডেস্ক: / ১৪৩ Time View
Update : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩, ১১:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় কমেছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৩ বছর বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে উঠে এসেছে।

সোমবার (১৭ এপ্রিল) আগারগাঁওয়ের বিবিএস অডিটোরিয়ামে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সভাপতিত্বে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম (এসভিআরএস) ২০২১’র প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানানো হয়। ২০২০ সালের জরিপ অনুযায়ী দেশের মানুষের গড় আয়ু ছিলো ৭২ দশমিক ৮ বছর। তবে বিবিএসে মহাপরিচালক মতিয়ার রহমান জানান, পরিসংখ্যানগতভাবে এই বাড়া ও কমায় কোনো উল্লেখযোগ্য পার্থক্য নেই।

নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর থেকে কমে ৭৪ দশমিক ১ বছর হয়েছে এবং পুরুষদের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর থেকে কমে ৭০ দশমিক ৬ বছর হয়েছে। তবে এসময়ে সাক্ষরতার হার বেড়েছে। আগের বছরের ৭৫ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৭৬ দশমিক ৪ শতাংশে উন্নীত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin