বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে এলজিইডি, বিএডিসি সহ সরকারী অধিদপ্তরের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন  

Reporter Name / ১৯৪ Time View
Update : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩, ১:১১ অপরাহ্ন

 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে এলজিইডি, বিএডিসি সহ সরকারী অধিদপ্তরের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে শুক্রবার (২১শে এপ্রিল) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর পৌর আঃলীগ , আওয়ামী যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
পৌর আঃলীগের যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের ও সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন কানু’র নেতৃত্বে  বিভিন্ন সরকারী অধিদপ্তরের অনিয়ম , স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরেন ।
আয়োজিত মানববন্ধনে যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মনির জানান , ফরিদপুরের বিএডিসি ‘র প্রকল্প পরিচালক  পীযুষ কান্তি সাহা গত ২০ ই এপ্রিল তথাকথিত কিছু ঠিকাদারের মাধ্যমে ৯২টি গ্রুপে ৯২টি কালভার্ট নির্মাণের একটি টেন্ডার অনুষ্ঠিত হয় । ঐ টেন্ডারের আনুমানিক বরাদ্দ প্রায় ১৭ কোটি টাকা । তিনি আরো জানান , ঠিকাদারদের নিকট থেকে ৫ % টাকা অগ্রীম নিয়ে ৩জন ঠিকাদারকে প্রকল্পের কাজগুলি দেওয়া হয় । পীযুষ কান্তি সাহা ফরিদপুরে অফিস না করে ঢাকায় বেশিরভাগ সময় কাটান ।
সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন কানু বিএডিসি প্রকল্প পরিচালক পীযুষ কান্তি সাহা ‘র অপকর্ম ও দুর্নীতি কর্মকাণ্ডের  তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  শাস্তি দাবি করে বলেন ,  ভবিষ্যতে যেন এ ধরণের কর্মকাণ্ড না ঘটে   । তিনি আরো জানান , অন্যায় ভাবে অতীতে যেসব টেন্ডার দেয়া হয়েছিল তা অবিলম্বে বাতিল করে পুনরায় নতুনভাবে টেন্ডার আহবানের জন্য সংশ্লিষ্ট     কতৃপক্ষের  প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin