মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘রমজানেরই রোজার শেষে’ গানের ৯২ বছর উদযাপন

Reporter Name / ১৬৫ Time View
Update : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩, ৩:০০ অপরাহ্ন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানের ৯২ বছর উপলক্ষে ‘ঈদ মিলন মেলা উদযাপিত হয়েছে। নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের উদ্যেগে ঢাকা বিশ^বিদ্যালয় মসজিদের পাশে কবির মাজারে অনুষ্ঠিত এ আয়োজনে সম্মিলিতভাবে এ গানটি পরিবেশন করেন সংগঠনের নেতৃবৃন্দ। গীতিকার কবি এম আর মনজুর সভাপতিত্বে ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. এম এ মুক্তাদিরের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সংগঠক লুৎফুল আহসান বাবু, মসলেহ উদ্দীন খান মজলিস, মিয়াজান কবির, সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা ও এ্যাডভোকেট কে এম আশরাফ। কবিতা ও কথায় অংশ নেন কবি ও আবৃত্তিশিল্পী সালমা জাহান গোধুলি, মতিয়ারা চৌধুরী মিনু, শেফালী দৌউসি, মাহমুদ খান বিজু, ছায়মা খাতুন রিভা, রিয়াদ মাহমুদ খান, জুলফিকার স্বপন, সাব্বির হোসেন সৌরভ প্রমুখ। এসময় অতিথিবৃন্দ বলেন, এই দিনটিকে জাতীয়ভাবে পালনে সরকারের সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আমাদেরকে বিস্মিত করেছে। আমরা চাই ঢাকা বিশ^বিদ্যালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল প্রমীলা স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই বিশেষ দিনটি পালনের পাশাপাশি জাতীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি ও গানটিকে জাতীয়করণ করা হোক।

এরপর জাতীয় কবির মাজার জিয়ারত ও দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin