বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

চাঁদকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ১১৩ Time View
Update : সোমবার, ২২ মে, ২০২৩, ২:২৫ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে রাজশাহীতে ফের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ মে) বিকেলে চাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে থেকে এ ঘোষণা দেওয়া হয়।

নগরীর জিরো পয়েন্টে প্রতিবাদ সমাবেশে চাঁদকে দ্বিতীয়বারের মতো অবাঞ্ছিত ঘোষণা ও তার কুশপুত্তলিকা দাহ করে রাজশাহীকে বিএনপি মুক্ত করতে সকল নেতাকর্মীকে নির্দেশ দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রাজশাহী সিটির সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সমাবেশে লিটন বলেন, ‘বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর তীব্র নিন্দা, ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি। তবে কেন চাঁদের এই আস্ফালন। কেননা, তার পিতা ছিলেন রাজাকার। আর রাজাকারের সন্তান হিসেবে তার এই হুমকি দেয়াটা অস্বাভাবিকও না।’

তিনি আরও বলেন, ‘২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করিয়েছিল তারেক জিয়া। আবারো তারা প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও এটা সম্ভব হবে না। বিএনপি ফের রগকাটা, জ্বালাও-পোড়াও আন্দোলনে নামতে চায়। কারণ তারা জানে, নির্বাচনে আসলে এ দেশের মানুষ তাদের ভোট দেবে না। বিএনপির এই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

সমাবেশে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীরা আবু সাঈদ চাঁদের কুশপুত্তলিকা দাহ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin