বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

এক মেয়ের ফাঁসি ও মা-মেয়ের যাবজ্জীবন

Reporter Name / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:২১ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে দ্বিতীয় বিবাহের কারনে প্রথম স্ত্রী ও দুই কন্যা মিলে পিতাকে জবাই করে হত্যার দায়ে এক কন্যার ফাঁসির আদেশ অপর কন্যা ও স্ত্রী যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত । একই সময় প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
সাজা প্রাপ্তরা হলো, কন্যা নিলুফা আক্তার, (মৃত্যুদন্ড) এবং বিশ হাজার অর্থদন্ড প্রদান । স্ত্রী সাহিদা পারভিন ও কন্যা হাফিজা বেগমের (যাবজ্জীবন)। আসামী প্রত্যেককেই বিশ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন ।
রায় ঘোষার সময় আসামীরা কাটগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরনী সূত্রে জানা যায়, জেলার সালথার উপজেলার খোয়ারাগট্টি এলাকার হাফেজ আবুল বাশার পরিবারের সদস্যদের নিয়ে (তার প্রথম স্ত্রীর ঘরে দুই কন্যা সন্তান) ফরিদপুর শহরের আলীপুর এলাকায় বসববাস করতো। কিন্তু আবুল বাশার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা হচ্ছিল না। এরই জের ধরে ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর রাতে নিলুফা পিতাকে ঘুমের ওষুধ খাওয়ায়ে সবাই মিলে রাতে জবাই করে হত্যা করে ।  রাতে ডাকাতেরা তার বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করে। পরে ঘটনা তদন্তে হাফেজ আবুল বাসার কে তার ১ম স্ত্রী ও কন্যার হত্যা করে প্রমান পায় পুলিশ।
এ ঘটনার পরের দিন ফরিদপুর কোতয়ালী থানায় নিহতের ভাই লোকমান ফকির বাদি হয়ে হত্যা মামলা দায়ের করে। মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানী শেষে আদালত এ রায় দেয়।
ফরিদপুর জজ কোটের পিপি মো. নওয়াব আলী মৃধা জানায়, হাফেজ আবুল বাশার হত্যা মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় প্রদান করেন । রায়ে রাষ্ট্রপক্ষ সন্তষ্ট বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin