বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ২ কলেজছাত্রের

Reporter Name / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৬:৫৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়ার খোকসায় বাসের ধাক্কায় আবু মুছা (১৮) ও পারভেজ (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরের দিকে খোকসা উপজেলার বিলজানি ফুলতলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পারভেজ খোকসা উপজেলার পা‌ন্টি ইউনিয়নের চৌরঙ্গী এলাকার আবু বক্করের ছেলে এবং আবু মুছা একই উপজেলার চর জগন্নাথপুর এলাকার ইসহাক আলীর ছেলে। তারা দুজন শমসপুর ক‌লে‌জের ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু মুছা ও পারভেজ মোটরসাইকেল নিয়ে খোকসা থেকে পাংশার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিলজানি ফুলতলা এলাকায় বাসচাপায় ঘটনাস্থলে তারা নিহত হন। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
খোকসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, পিছন থেকে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় এবং বাসের চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin