শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

টিকলো না সারা-শুভমনের প্রেম

বিনোদন ডেস্ক: / ১৬৯ Time View
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ২:২৫ অপরাহ্ন

বলিউড অভিনেত্রী সারা আলি খান এবং তরুণ ক্রিকেটার শুভমন গিলের প্রেম নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছিল। সারার ঠাকুরদা-ঠাকুমা পতৌদি আর শর্মিলার মতোই ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে এমন ভাবনায় দুজনের ভক্তরাও বেশ উচ্ছাসে ছিল। তবে সে উচ্ছাসের মুখে ছাই দিয়ে আলাদা হয়ে গেলো সারা আর শুভমনের পথ। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একে-অপরকে আনফলো করেছেন তারা।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সারা-শুভমনের প্রেমটা টিকল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে-অপরকে আনফলো করেছেন সারা আর শুভমন। আর সে খবরে হতাশ প্রকাশ করেছে এই দুই তারকার ভক্তরা।

তবে এর আগে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গেও সম্পর্ক ছিল এই তরুণ ক্রিকেটারের। আর শুভমনের আগে সারার নাম জড়িয়েছিল কার্তিক আরিয়ান, সুশান্ত সিং রাজপুতদের সঙ্গে। যদিও এসব খবরের কোনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি কখনো।

এদিকে আরও জানা যায়, ক্রিকেটের পাশাপাশি শুভমন এর মধ্যে ‘স্পাইডার ম্যান অ্যাক্রোস দ্য স্পাইডার-ভার্স’-এর হিন্দি আর পাঞ্জাবি ভার্শনে কণ্ঠ দিয়েছেন। যা প্রথম কোনও ক্রিকেটার করলেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘ছোট থেকে স্পাইডার ম্যান দেখে বড় হয়েছি। এটি আমার পছন্দের সুপার হিরো চরিত্র। এটা একটা চির স্মরণীয় অভিজ্ঞতা। নিজেকে যেন স্পাইডারম্যান মনে হচ্ছে এখন। এখন বড় পর্দায় মুক্তির অপেক্ষার দিন গুণছি।’

এদিকে শুক্রবারের আইপিএল ম্যাচে অনবদ্য খেলেছেন শুভমন গিল। গুজরাট টাইটান্সের কাছে হেরে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। ঝোড়ো ব্যাটিং করে ৬০ বলে ১২৯ রান করেন তিনি। এদিনের ম্যাচের হিরো ছিলেন তিনিই।

অন্যদিকে সারা আপাতত ব্যাস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে, সহ-অভিনেতা ভিকি কৌশলকে সঙ্গে নিয়ে।এছাড়াও ‘এ ওয়াতান মেরে ওয়াতান’ সিনেমাও রয়েছে সারার সামনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin