বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

তালতলীতে ডিবির হাতে ইয়াবাসহ আটক ১

Reporter Name / ১৮১ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ন

কাওসার হামিদ, তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার তালতলী উপজেলার ছোটবগী বাজার এলাকা থেকে ১৬৫ পিস ইয়াবাসহ খলিল হাং (৪৫) নামে একজনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ।
শনিবার (২৭ মে) দিবাগত রাত ১২.৩০টায় উপজেলার উপজেলার ছোটবগী বাজারের দক্ষিন পাশে আটককৃত খলিলের বসত ঘরের সামনে থেকে ডিবি পুলিশ তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি ছোটবগী ইউনিয়নের ছোটবগী গ্রামের মৃত আঃ সালামের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশ বরগুনা ইউনিটের এসআই কবির হোসেন ও এসআই ইমাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ছোটবগী বাজারের দক্ষিন পাশে আটককৃত খলিলের বসত ঘরের সামনে থেকে ১৬৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
পরে তাকে তালতলী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং-১৬)।
তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin