বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ভূমিসেবা বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ২৮ মে, ২০২৩, ৪:২৭ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে ভূমি সেবা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ২০জন বিজয়ী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার হিসাবে বই।
এ প্রতিযোগিতায় জেলা সদর উপজেলার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
রবিবার দুপুরে  শহরের কবি জসিমউদ্দীন হলে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত ভূমি বিষয়ক প্রতিযোগিতার অতিথি হিসাবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী, আরডিসি দীপ জন মিত্র, সদর সহকারি কমিশনার (ভূমি) মো.জিয়াউর রহমান প্রমুখ ।
এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. লিটন আলী জানান, প্রত্যেক নাগরিকের ভূমি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা জরুরী, এটা তার নিজ প্রয়োজনেই। সেই লক্ষ্যেই আমরা জেলা নয় উপজেলাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভূমি বিষয়ে কিছু প্রশ্ন দিয়ে ছিলাম । সদর উপজেলার মতো অন্যসকল উপজেলাতেও একই সময়ে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin