বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ আটক ২

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩, ৪:০৪ অপরাহ্ন

 ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রাম থেকে গত বৃহস্পতিবার সকালে ঘরের মেঝেতে রহস্যজনক অবস্থায় পড়ে থাকা হাসিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা মোসলেম খলিফা বাদী হয়ে নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যদের অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। অভিযোগের সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে পার্শ্ববর্তী সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রাম থেকে অভিযুক্ত স্বামী ফরহাদ মোল্লা ও ভাসুর কেরামত মোল্লাকে গ্রেফতার করে।
 নগরকান্দা থানার ওসি (তদন্ত) বিকাশ মন্ডল  জানান, ঘটনার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ নিহতে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এরপর নিহতের পিতা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে। গতকাল (২ জুন ২০২৩) ভোররাতে পার্শ্ববতী সালথা উপজেলার দেওয়ালিকান্দা গ্রাম থেকে অভিযুক্ত স্বামী ও ভাসুরকে গ্রেফতার করে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin