মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

লেডি গাগার কুকুর ছিনতাই, কারাদণ্ড ২১ বছর!

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৫:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ও অভিনেত্রী লেডি গাগা। গান ও অভিনয়ের মাধ্যমে পেয়েছেন বিশ্বব্যাপী তারকাখ্যাতি। এর আগে নিজের কাজ কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছেন বহু খবরের শিরোনাম। তবে এবার একটু ব্যতিক্রম। গত বছরের শুরুর দিকে তার পালিত কুকুর ছিনতাই হয়। পরে এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। সেই চলমান মামলার এক আসামি জেমস হাওয়ার্ড জ্যাকসনকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলেসের একটি আদালত এ মামলার রায় ঘোষণা করেন।

জ্যাকসন ছাড়াও এ মামলায় আরও দু’জন অভিযুক্ত ছিলেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এর আগে জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়; পরে আবারও তাকে গ্রেপ্তার করা হয়। তারই বিরুদ্ধে মামলাটি দীর্ঘ দিন ধরে চলছিল।

একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে লেডি গাগার তিনটি পালিত কুকুর নিয়ে রাতে হাঁটতে বেরিয়েছিলেন কেয়ারটেকার রায়ান ফিশার। এসব কুকুরের মূল্য জানতেন ছিনতাইকারীরা। পরে ফিশারের বুকে গুলি করে কুকুর তিনটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তিনটি কুকুরের মধ্যে একটি কুকুর ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে আসে।

সেসময় শুটিংয়ের কাজে ইতালি ছিলেন লেডি গাগা। দেশে ফিরে কুকুরগুলো ফেরত পেতে ৫ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেন এই গায়িকা। এর কিছুদিন পর কোজি এবং গুস্তাভ নামে দুই কুকুর নিয়ে হাজির হন এক মহিলা। পরে পুলিশ জানায়, এই মহিলাও ওই অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়।

সূত্র : নিউইয়র্ক টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin