বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হাইতিতে বন্যা-ভূমিধসে নিহত ৪২

অনলাইন ডেস্ক: / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন

 

ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র হাইতিতে সপ্তাহজুরে ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, এবং ভূমিধসের ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৮৫ জন। এ ছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে হাজার হাজার বাড়ি প্লাবিত হওয়ায় কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা।

মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে বলে খবর প্রকাশ করে মার্কিন বার্তা সংস্থা সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, হাইতির ১০টি বিভাগের মধ্যে পাঁচটিতে কমপক্ষে ১১ জনকে নিখোঁজ ঘোষণা করা হয়েছে এবং ১৩৩০০ জনেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। ক্রমাগত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় মৃতের সংখ্যাও বৃদ্ধির আশঙ্কা কর্তৃপক্ষের।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইটে জানান, হাইতির সরকার, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সাথে একত্রিত হয়ে জরুরি পদক্ষেপ নিচ্ছে।

এছাড়া এক টুইট বার্তায় ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানায়, আমরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে বাস্তুচ্যুত লোকদের জন্য গরম খাবার সরবরাহ করা শুরু করব এবং খাওয়ার জন্য প্রস্তুত রেশন এবং শুকনো খাবার সংগ্রহ করছি।

জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয় সোমবার সতর্ক করে বলেছে, আগামী দিনগুলোতে আরও বৃষ্টি হলে বন্যা আরও প্রবল হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin