বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে তদারকি কর্তৃপক্ষের অবহেলায় তিন শ্রমিকের মৃত্যু

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৬:০৭ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধি
তদারকি কর্তৃপক্ষের অবহেলায় ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদ্দার ডাঙ্গীতে নির্মানাধীন সেতুর কাজের মাটি ধ্বসে তিন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের । এদিকে এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর স্মরণাপন্ন হলে তিনি সাংবাদিকদের সাথে অসদাচারণ করেন এবং এ নিয়ে সাংবাদিকদের জানার বাধ্যবাধকতা নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। যদিও ফরিদপুরের জেলা প্রশাসক বলেছেন প্রাথমিকভাবে প্রকৌশলীদের তদারকির অভাব স্পষ্ট হয়েছে। এবিষয় তদন্ত  কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাসও দেন তিনি।
চার কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে জমাদ্দার ডাঙ্গী সেতুর নির্মান কাজ চলমান ছিল। বুধবার দুপুরে ওই সেতুর বেজ ঢালাই কাজের রডের স্ট্রাকচার তৈরির কাজ করেছিলেন শ্রমিকরা। এসময় উপর থেকে বিশাল মাটির চাপ ভেঙ্গে পড়ে তাদের উপর। এত ঘটনা স্থলেই নিহত হন তিন শ্রমিক। আশংকাজনক অবস্থায় আরো একজনকে ভর্তি করা হয় হাসপাতালে।
স্থানীয়দের দাবী, তদারকি  কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ দূর্ঘটনা ঘটেছে।
তারা জানান, অপরিকল্পিতভাব মাটি খনন করায় আগে থেকেই ঝুঁকিতে ছিল। এ নিয়ে কেউ কিছু বললে দেয়া হয় হুমকীও।
তারা আরো জানান, এখনো ঝুকিতে রয়েছ একটি ভবন ও পল্লী বিদ্যুতের একটি খুটিও, যা যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে বলেও জানান তারা।
এদিকে এ বিষয়ে জানতে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাহিদুজ্জামান খানের স্মরণাপন হলে ক্ষুব্দ হয় পড়েন তিনি। উপস্থিত সংবাদকর্মীদের সাথে অসদাচারণ করেন তিনি। তিনি বলেন, এসব বিষয় সাংবাদিকদের কোন বাধ্যবাধকতা নেই বলেও সাফ জানিয়ে দেন।
এসময় সেখানে ফরিদপুরের অতিরিক্ত জেলা  প্রশাসক মো ইয়াসিন কবীর উপস্থিত ছিলেন।
যদিও এ হতাহতের ঘটনায় প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের তদারকির অভাবের বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো কামরুল আহ্সান তালুকদার।
 তিনি জানান, এ বিষয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে বুধবার সন্ধায় নিহতদের লাশ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়ছে। তবে হত দরিদ্র শ্রমিক পরিবারগুলার পক্ষে কেউ এ বিষয়ে পুলিশী অভিযোগ এখনো করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin